1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড. ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

ড. ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ

প্রতিনিধি

ড. ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে তিনি এ আমন্ত্রণ জানান।
ক্লাব দে মাদ্রিদ হলো বিশ্বের বৃহত্তম ফোরাম যেখানে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা জোরদার করা ও মানুষের কল্যাণ বৃদ্ধি করা হয়।
তিনি জানান, বৈঠকে দানিলো তুর্ক ক্ষুদ্রঋণ ক্ষেত্রে ড. ইউনূসের অগ্রণী কাজের প্রশংসা করে বলেন, এর বৈশ্বিক প্রভাব অসামান্য।
দানিলো তুর্ক প্রধান উপদেষ্টাকে বলেন, আপনি যদি আমাদের অনুষ্ঠানে অংশ নেন আমরা আনন্দিত হবো। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।
বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তুর্ক বলেন, এ আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। তিনি বিশ্বনেতাদের কাছে এমন রূপান্তরগুলোকে গভীরভাবে বোঝার গুরুত্বের ওপর জোর দেন।
তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা গড়ে তোলার প্রচেষ্টার প্রশংসা করেন।
এসময় প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে চলমান গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা তিনি বিশ্বমঞ্চে ভাগ করতে আগ্রহী।
তিনি বলেন, আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা খুঁজে বের করছি। আমাদের মনোযোগ এই পথেই স্থির।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!