1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ড্রেনে পড়ে ছিল থানার অস্ত্র, উদ্ধার করলেন ক্লিনার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ড্রেনে পড়ে ছিল থানার অস্ত্র, উদ্ধার করলেন ক্লিনার

প্রতিনিধি

কুষ্টিয়া মডেল থানার লুট হওয়া একটি শর্টগান ড্রেনের ময়লা পানির মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পান। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অস্ত্রটি উদ্ধার করেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ঈদগাহপাড়া এলাকায়  আফসার উদ্দিন মাদরাসার পেছনে এ ঘটনা ঘটেছে।পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনিরুদ্দীন ভাষা বলেন, আজকে সকালে মাদ্রাসার পিছনে আমি ট্রেন পরিষ্কার করছিলাম। এ সময়ই ড্রেনের ময়লা পানির মধ্যে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে সেটি ট্রেন থেকে উঠিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অস্ত্রটি নিয়ে গেছে।]

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব। তিনি বলেন, লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আফসার উদ্দিন মাদরাসার পেছনের ড্রেনের মধ্যে পড়ে ছিল। পৌরসভার ক্লিনার ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পায়। আমাদের পুলিশের শর্টগান এটি। খবর পাওয়ার পর আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে অনেক অস্ত্রই লুট হয়ে যায়। এ পর্যন্ত কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশান্তরী হন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানের মতো কুষ্টিয়া মডেল থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কুষ্টিয়া মডেল থানা। সেসময় থেকে কুষ্টিয়া মডেল থানার দাপ্তরিক কাজ সদর পুলিশ ফাঁড়িতে চলছে। থানার সব সেবা ফাঁড়িতে দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!