1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডুমুরিয়ায় এনজিও কর্মীদের উপর হামলার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ডুমুরিয়ায় এনজিও কর্মীদের উপর হামলার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়ায় বেসরকারি সংস্থা নিজেরা করি’র কর্মীর উপর হামলার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলার বান্দা বাজারে ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ও মানববন্ধনে বক্তব্য রাখেন

ভূমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির সহ-সভাপতি তাপসী মণ্ডল, সাবেক সভাপতি বনচারী মণ্ডল, সহ-সাধারন সম্পাদক চন্দনা বৈরাগী, ভূমিহীন নেত্রী কাকলী মণ্ডলসহ সাহস ইউনিয়নের ভূমিহীন নেতা বাসুদেব কুন্ডু, ১০ নং ভান্ডার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাবু হিমাংশু বিশ্বাস, ইউ,পি সদস্য প্রীতিশ বৈরাগী, রঞ্জন বালা, শিক্ষক সৌরীন্দ্র নাথ হালদার প্রভাষক সত্য প্রসাদ মল্লিক এবং নিজেরা করির খুলনা বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার সহ আরো অনেকে।

মানববন্ধনে দুই শতাধিক নারী -পুরুষ ও কিশোরী – কিশোর অংশগ্রহন করেন। বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী জয় বৈরাগী ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য, গত ৫ মার্চ সন্ধ্যা ৭টার সময় জয়, বৈরাগীর নেতৃত্বে ৫/৭ জন মদের বোতল সহ মদ্যপ অবস্থায় বান্দা নিজেরা করি অফিসে এসে কর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কর্মীরা গালিগালাজের প্রতিবাদ করায় জয় বৈরাগীর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী অফিসে হামলা করে এবং কর্মীদের মারপিট করে আহত করে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে নিজেরা করি ডুমুরিয়া থানয় লিখিত অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!