1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রতিবেদন ফের পেছাল লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে পড়ল অ্যাম্বুলেন্স জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি সাহাবুদ্দিন!

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

প্রতিনিধি

জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় জাতীয় সংসদের কার্যক্রমের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে।

উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সভায় উপস্থিত অতিথিরা নিজেদের মতামত দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!