1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সংসদের প্যাড জাল: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইনশৃঙ্খলা ঠিক না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রতিবেদন ফের পেছাল লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে পড়ল অ্যাম্বুলেন্স

জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী

প্রতিনিধি

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠান আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল সাড়ে ৩টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান।

জাতীয় পর্বে দেশের ১০টি অঞ্চলের প্রায় ১,৭০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশ নিয়েছেন। সমাপনী দিনে ফুটবলের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং বালক-বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বালিকা ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন, যেখানে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল।

এরপর থাকবে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও শিশু শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়। দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ১২ থেকে ১৪ বছর বয়সী খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। প্রতিভাবানদের বাছাই করে বিকেএসপির বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!