1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় দলে যোগ দিলেন বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

জাতীয় দলে যোগ দিলেন বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ

প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছোট-বড় সব রাজনৈতিক দল নেতাকর্মীদের নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম চালাচ্ছে। একইভাবে বিভিন্ন শ্রেণি-পেশা এবং ছাত্রসহ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয় দলে। দলটির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে দলের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত করা হয়।

জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলমের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব সাইফ রুমেলের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এহসানুল হুদা দলে নতুন নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের এই যোগদান বাংলাদেশ জাতীয় দলের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।সবার আগে বাংলাদেশ এই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন হুদা।

আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দল দেশকে আর কখনো সেবাদাসে পরিণত হতে দেবে না।

নতুন যোগদানকারী নেতাকর্মীদের জনগণের সেবক ও খাদেম হওয়ার আহ্বান জানিয়ে ১২ দলীয় জোটের শীর্ষ এই নেতা বলেন, দেশের মালিক জনগণ এবং তাদের জন্যই আমরা রাজনীতি করি।
বাংলাদেশ জাতীয় দলের কার্যক্রমকে গতিশীল করার জন্য আগামীতে যোগদানরতদেরকে কাউন্সিলের মাধ্যমে পদায়ন করা হবে বলে উল্লেখ করেন এহসান হুদা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!