1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল

প্রতিনিধি

লিভারপুল কিছুটা খেই হারিয়েছিল বটে। তবে তাদেরকে শিরোপার পথে এগিয়ে দেয়ার দায়িত্বটা যেন পালন করেছে আর্সেনালই। এপ্রিল মাসেই দুবার ড্র করে পয়েন্ট খুইয়েছে গানার্সরা। শেষ ড্র-টা শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে। সেই একটা ড্র লিভারপুলকে এগিয়ে দেয় অনেকটা পথ। সমীকরণ অনুযায়ী শেষ ৭ ম্যাচে তাদের দরকার মোটে ৯ পয়েন্ট।

সেটাকে গতকালই ৬ পয়েন্টে নামিয়ে এনেছে লিভারপুল। রোববার ওয়েস্ট হামের বিপক্ষে লিভারপুলের ২-১ গোলের জয়ে শিরোপার আরও কাছে চলে গিয়েছে অলরেডরা। এখন নিজেদের পরের দুই ম্যাচে জিতলেই প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করবে লিভারপুল।
জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৬। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৩। আর্সেনাল বাকি সব ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৮১। আর দুই ম্যাচ জিতে লিভারপুল স্পর্শ করবে ৮২ পয়েন্টের ম্যাজিক ফিগার।

সেই হিসেবে পরের দুই ম্যাচে লেস্টার সিটি এবং টটেনহামকে হারালেই ৪ ম্যাচ হাতে রেখে নিজেদের ২০তম লিগ শিরোপা নিশ্চিত করবে অলরেডরা। লেস্টারের বিপক্ষে ম্যাচ হবে ২০ তারিখ। আর টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ ২৭ এপ্রিল। স্পার্সদের বিপক্ষে ম্যাচটা কঠিন হলেও সেটা হবে ঘরের মাঠ অ্যানফিল্ডে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ জিতে ঘরের মাঠে শিরোপা নিশ্চিতের উৎসব করতে চাইবে অলরেডরা।

তবে আর্সেনাল পরের ম্যাচে ইপসউইচের কাছে হেরে গেলে, লিভারপুল আর একটি ম্যাচ জিতে আগামী রোববারই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। সেই হিসেবে মাস নয়, সপ্তাহের শেষেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে লিভারপুল।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে লুইস দিয়াজের গোলে অ্যাসিস্ট করে নতুন একটি রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান এখন সালাহর। এই মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে সালাহ অবদান রেখেছেন ৪৫ গোলে। ২৭ গোল ও ১৮ অ্যাসিস্ট আছে মিশরীয় ফরোয়ার্ডের নামের পাশে। পেছনে ফেলেছেন থিয়েরি অঁরি ও আর্লিং হালান্ডে ৪৪ গোলে সহায়তার রেকর্ডকে।

৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগ মৌসুমে এটাই সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড। যদিও প্রিমিয়ার লিগের মোট রেকর্ডে অ্যান্ডি কোল এবং অ্যালান শিয়েরারের পেছনে। নিউক্যাসলের জার্সিতে ১৯৯৩-৯৪ মৌসুমে এবং ব্ল্যাকবার্ন রোভার্সের জার্সিতে ১৯৯৪-৯৫ মৌসুমে দুজনে ৪৭ গোলে অবদান রেখেছিলেন। তবে সেসময় ৪২ ম্যাচে অনুষ্ঠিত হতো প্রিমিয়ার লিগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!