1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল, একনজর দেখতে ভিড় - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির কোরাল, একনজর দেখতে ভিড়

প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। সচরাচর এত বড় আকারের মাছ দেখা যায় না বলে এটি দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সুন্দরবন উপকূলীয় এলাকা থেকে মাছটি চট্টগ্রামে আনা হয়। প্রায় ছয় ফুট লম্বা মাছটি সতেজ রাখতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। বিশাল আকৃতির মাছটিকে ঘিরে বাজারজুড়ে তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই মোবাইল ফোনে মাছটির ছবি ও ভিডিও ধারণ করছেন।

মাছটির বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলীয় এলাকায় একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। এর বিশাল ওজনের কারণে জাহাজ থেকে ক্রেনের সাহায্যে মাছটি পিকআপ ভ্যানে তোলা হয়। পরে কাজীর দেউড়ি বাজারে এনে ১২ থেকে ১৫ জনের একটি দল মিলে পিকআপ থেকে মাছটি নামিয়ে দোকানে তোলেন।

তিনি জানান, মাছটির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আগামী শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মাছটি কেটে বিক্রি করা হবে।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, বাংলাদেশে কোরাল অত্যন্ত মূল্যবান একটি সামুদ্রিক মাছ এবং এর বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। মাছটির ছবি দেখে এটি কোরাল শ্রেণির মাছ বলেই মনে হয়েছে। স্থানীয়ভাবে অনেকে এটিকে ‘কৈ কোরাল’ নামে চেনেন। তবে বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া মাছটির সঠিক প্রজাতি নিশ্চিত করে বলা সম্ভব নয়।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, মাছটির শরীর চ্যাপ্টা ও কিছুটা গোলাকার। পিঠ ও পেছনের পাখনা লেজের দিকে বিস্তৃত হওয়ায় দূর থেকে দেখতে মাছটিকে তিনটি লেজবিশিষ্ট মনে হতে পারে। শরীরজুড়ে থাকা বাদামি ছোপও কৈ কোরাল মাছের বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!