1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোপন আস্তানায় দেবের সঙ্গী হবেন রজতাভ! - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

গোপন আস্তানায় দেবের সঙ্গী হবেন রজতাভ!

বিনোদন ডেস্ক :

বছর দুয়েক আগে ঘোষণা করা হয়, আসছে ওপার বাংলার নায়ক দেব অভিনীত টালিউডের নতুন সিনেমা ‘রঘু ডাকাত’। কিন্তু নানা কারণে সেই প্রজেক্ট হয়নি; পিছিয়ে গেছে।

তবে বছরের একদম শুরুতেই সুখবর শুনিয়ে দেন দেব। জানান, অবশেষে আসছে এই ছবি। চলতি বছরের পূজায় নাকি মুক্তি পাবে অষ্টাদশ শতাব্দীতে বাংলার এই দোর্দণ্ডপ্রতাপ এক ডাকাতের গল্প।
‘রঘু ডাকাত’ টালিউডের অন্যতম একটি বড় বাজেটের ছবি হতে চলেছে। ইতোমধ্যে ছবির শুটিংও শুরু হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের এক জঙ্গল থেকে নেওয়া হয়- লুট করে রঘু ডাকাতের ঘোরা ছুটিয়ে ফেরার দৃশ্য। তবে ছবির প্রথম অংশের শুটিংয়ের কাজও শেষ।

এবার ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেল, ছবির রঘু ডাকাতের থাকবে একটি গোপন আস্তানা। ছবির দ্বিতীয় অংশের শুটিংয়ে তেমনই একটি জায়গায় দলবল নিয়ে পাড়ি দেবেন পর্দার ‘রঘু’ ওরফে দেব। সূত্রের খবর, আর তাদের দলে যোগ দেন অভিনেতা রজতাভ দত্ত। গল্পে এমন এক চরিত্রে ধরা দেবেন তিনি, যা নাকি কল্পনাও করতে পারবেন না দর্শক।

‘রঘু ডাকাত’ ছবিটির পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেবের প্রযোজনা সংস্থা এবং এসভিএফ যৌথভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছে এই ছবির। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রূপা গাঙ্গুলি, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও ইধিকা পাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!