1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

প্রতিনিধি

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ
মরক্কোর বন্দরনগরী তাংজিয়ারে হাজারো মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিপুল জনতা ফিলিস্তিনি ও মরক্কোর পতাকা হাতে মিছিল করছে।
ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশিত হয়। এতে দেখা যায়, বিক্ষোভকারীরা গাজার গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলের অবরোধ ভাঙতে চাওয়া ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’র প্রতি সমর্থন প্রকাশ করছে।
এই বিক্ষোভটি মরক্কোতে চলমান ফিলিস্তিনপন্থী গণআন্দোলনেরই সর্বশেষ বহিঃপ্রকাশ, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে।
এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেম। শনিবার (২০ সেপ্টেম্বর) ব্যানার ফেস্টুন নিয়ে সাপ্তাহিক র‍্যালিতে যোগ দেয় বিক্ষোভকারীরা। এদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হোস্টেজ স্কয়ারে জড়ো হন তারা। ট্রাম্পকে জিম্মি মুক্তি চুক্তির জন্য চাপ দেয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। পোস্টার-ব্যানার-স্লোগানে বন্দি মুক্তির দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!