1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোরীয় অভিনেত্রীর মৃত্যুর রহস্য - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

কোরীয় অভিনেত্রীর মৃত্যুর রহস্য

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী অভিনেত্রী কিম সে-রনের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেল পাঁচটার দিকে অভিনেত্রীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর কারণ কী, তা নিয়ে স্পষ্ট ছিল না শুরুতে। এবার জানা গেল অভিনেত্রীর মৃত্যুর রহস্য।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সদ্য প্রয়াত কিম সে-রন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কর্মকর্তারা আরও জানান, অভিনেত্রী আত্মহত্যা করলেও সেখানে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
এর আগে রোববার পুলিশ জানিয়েছিল, এ ঘটনার তদন্তে রয়েছে পুলিশ তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে আরও কিছু গণমাধ্যম জানিয়েছিল, কিম সে-রনের এক বন্ধু রোববার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। অভিনেত্রীকে ফোনে না পাওয়ায় বাড়ির লোকদের খবর দেওয়া হয়। এরপরই বিকেলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানা যায়।

২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ দিয়ে শোবিজে আত্মপ্রকাশ করেন পর কিম সে-রন। ২০১০ সালে ‘দ্য ম্যান ফ্রম নোহোয়ার’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। এছাড়াও ‘দ্য নেবারস’, ‘হাই! স্কুল-লাভ অন’-এর মতো ছবিতে অভিনয় করেও জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!