1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোরিয়ার সঙ্গে বিএনপির বৈঠক - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কোরিয়ার সঙ্গে বিএনপির বৈঠক

প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

মঙ্গলবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজভীরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সাক্ষাতের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, কোরিয়ার সঙ্গে আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আমরা খোলাখুলিভাবে কথা বলেছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র-জনতার বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে।

মঈন খান বলেন, বিগত ১৭ বছর দেশ শুধু দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল তাই নয়, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল; সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

কোরিয়া রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে। যেন উভয় দেশের জনগণ উপকৃত হতে পারে, সেটাই হচ্ছে কোরিয়া-বাংলাদেশের সম্পর্কের মূলনীতি।

তিনি আরও বলেন, এই নীতি অনুসরণ করে দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি। ভবিষ্যতে যদি এ দেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষ ও কোরিয়ার মানুষের স্বার্থ-সৌহার্দ্য বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!