1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহান’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহান’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

নিজস্ব প্রতিনিধি :

অভিনব কায়দায় হ্যান্ড ব্যাগে করে মাদক বহন কালে ৫৪ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলায় পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহান’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ১৩ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,৬২,০০০/- (এক লক্ষ বাষট্টি হাজার) টাকা মূল্যমানের ৫৪ (চুয়ান্ন) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহান হাসান (৩২), পিতা-মৃত আনিছুর রহমান, সাং-মনোহরপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত ০১টি হ্যান্ড ব্যাগ, ০২টি মোবাইল ফোন ও নগদ-১,১৬০/- (এক হাজার একশত ষাট) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!