1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কী লেখা ছিল অভিষেক শর্মার সেই কাগজে? - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কী লেখা ছিল অভিষেক শর্মার সেই কাগজে?

প্রতিনিধি

সেঞ্চুরির পর বাঁধভাঙা উচ্ছ্বাসটাই বলে দিচ্ছিল, এমন এক সেঞ্চুরির জন্য মুখিয়ে ছিলেন অভিষেক শর্মা। মাত্র ২৪ বছরেই আইপিএলে বড় অঙ্কের বিনিময়ে রিটেনশনের তালিকায় ছিলেন। ফলে চাপটা ছিল প্রবল। সেটা ২০২৫ আসরে ঠিকভাবে পূরণও করতে পারছিলেন না অভিষেক। অন্তত পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগে।

কিন্তু অভিষেক বোঝালেন, এখনই তাকে ছুঁড়ে ফেলা অন্যায়। পাঞ্জাবের বোলারদের ওপর চড়াও হয়েছিলেন শুরু থেকেই। মার্কো ইয়ানসেনের বলে হাঁকানো ১০৬ মিটারের সেই ছক্কাটা চোখে লেগে থাকার মতোই। চলতি আইপিএলে যেটা সবচেয়ে বড় ছয়ের মার।

১৯ বলে পেয়েছেন ফিফটি। আর ৪০ বলে সেঞ্চুরি। যা আইপিএল ইতিহাসে ৬ষ্ঠ দ্রুততম। আর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। দুর্দান্ত সেই সেঞ্চুরির পর অভিষেক শর্মা তুলে ধরলেন এক টুকরো কাগজ। যেখানে লেখা– ‘This one is for orange army’। তার সেই উদযাপন জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এমনকি প্রতিপক্ষ অধিনায়ক শ্রেয়াশ আইয়ারও কৌতুহল নিয়ে এগিয়ে এসে দেখলেন সেই কাগজটা।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে যারা কমলা জার্সি আর পতাকায় মাতিয়ে রেখেছেন পুরোটা, সেঞ্চুরিটা সেই কমলা রঙের স্বাগতিক সমর্থকদেরই উৎসর্গ করেছেন অভিষেক শর্মা। ৭ চার আর ৬ ছক্কায় সেঞ্চুরি করেছেন। দর্শকদের বিনোদিত করে, সেঞ্চুরিটাও অভিষেক উৎসর্গ করলেন তাদেরকেই।

শতক পূর্ণ করে অবশ্য থামেননি অভিষেক। পরের ১৪ বলে যোগ করেছেন আরও ৪১ রান। শেষ পর্যন্ত ৫৫ বলে আউট হয়েছেন ১৪১ রান করে। ততক্ষণে অবশ্য জয়ের একেবারেই কাছে সানরাইজার্স হায়দরাবাদ। ৮ উইকেটের জয়ে টানা চার ম্যাচ পর পয়েন্টের মুখটাও দেখেছে অভিষেক শর্মার দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!