1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারাগার থেকে হাসপাতালে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কারাগার থেকে হাসপাতালে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

প্রতিনিধি

শারীরিকভাবে অসুস্থ থাকায় আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে  বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর।

জানা যায়, আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এমএ মান্নানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর ১২টার দিকে সাবেক এমপি এমএ মান্নানকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। উনার বুকে ইনফেকশন ছিল। ঘুম হয় না, পেটে সমস্যা। এছাড়াও মানসিকভাবে বিকারগস্ত হয়ে পড়ায় অনেক সময় উল্টো পাল্টা কথা বলছেন তিনি। তাই উনাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবীর  বলেন, মান্নান সাহেব বয়স্ক মানুষ। তার আইনজীবীরা তার বয়স বিবেচনায়য় আবেদন করেন। বার্ধক্যজনিত কারণে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন এবং বিভিন্ন চিকিৎসকের পরামর্শে ছিলেন। এম এম মান্নানের আইনজীবীরা আদালতে দরখাস্ত দিলে সেই দরখাস্তের প্রেক্ষিতে আমরা তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিই। পরে সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!