1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ

প্রতিনিধি

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সৈয়দ জাকির হোসেনসহ চার শিক্ষক পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসটির ভেতরে কেউ ঢুকতে বা বের হতে পারছেন না বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, ডোপ টেস্ট দিতে আসা চালকগণ দাঁড়িয়ে আছেন তালাবদ্ধ নোয়াখালী মেডিকেল কলেজের প্রধান ফটকে। অন্যদিকে প্রশাসনিক ভবনের সামনে স্লোগান দিচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাস রুমে তালা ঝুলছে। খোলার দিনেও নেই চিরচেনা সেই ব্যস্ততা। বিভাগের অফিস রুমও বন্ধ রয়েছে। কমপ্লিট শাটডাউনে অচল নোয়াখালী মেডিকেল কলেজ।

জানা যায়, গত রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে স্বৈরাচার আখ্যা দিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক রিয়াজ উদ্দিন ও সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসাইনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে অবস্থান কর্মসূচিসহ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। কালক্ষেপণ হলেও প্রশাসন নিশ্চুপ থাকায় শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ও অধ্যক্ষসব চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেন। ফলে কার্যত অচল অবস্থা বিরাজ করছে মেডিকেলে কলেজটিতে।

আন্দোলনকারী শিক্ষার্থী মো. শিহাব উদ্দিন বলেন, আমরা পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। তারা কালক্ষেপণ করছেন কিন্তু পদত্যাগ করছেন না। প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচি দেব তাও তাদের পদত্যাগ করতে হবে। পদত্যাগ ছাড়া তাদের কোনো পথ নেই।

আতিক নামের আরেক আন্দোলকারী  বলেন, আমাদের একটাই দাবি, খুনি ও স্বৈরাচার হাসিনার দোসর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক সৈয়দ ডা. কামরুল হোসাইন ও ডা. রিয়াজকে অপসারণ করতে হবে। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। তাই আমাদের দাবি মেনে নিক। তারপর সব সহজ হবে। নাহয় আগামীতে আরও কঠোর আন্দোলন হবে। তাদের পদত্যাগ না করিয়ে আমরা ফেরত যাব না।

এদিকে আন্দোলনের কারণে লোকদের দিতে আসা ভোগান্তিতে পড়েছেন চালক ও বিদেশগামীরা। মো. আনোয়ার হোসেন নামের এক বিদেশগামী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আমরা ডোপ টেস্ট দিতে পারিনি। আমাদের ফ্লাইট আছে বিদেশ যাওয়ার। দ্রুত ডোপ টেস্ট না দিতে পারলে ক্ষতি হবে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইনকে মোবাইল ফোনে একাধিকবার ফোনকল করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!