1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঐশ্বরিয়া কন্যার অভিযোগে গুগলকে নোটিশ দিল আদালত - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ঐশ্বরিয়া কন্যার অভিযোগে গুগলকে নোটিশ দিল আদালত

প্রতিনিধি

বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চনের কন্যা আরাধ্যা রাই বচ্চনের বয়স মাত্র ১৩। আর এই বয়সেই তাকে নিয়ে সৃষ্টি হয়েছে মিথ্যা রটনা। যা বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে আরাধ্যা ও বচ্চন পরিবারকে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিভিন্ন ওয়েবসাইটে আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে নানা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রয়েছে। আর তা সরিয়ে ফেলতে নাকি আদালতের দ্বারস্থ হয়েছেন আরাধ্যা রাই বচ্চন।

এর আগে গুগল, বলিউড টাইমস এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে উল্লেখ করা হয়েছিল বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত ও তা সরিয়ে ফেলার বিষয়টি।

কিন্তু আদালতের পূর্ববর্তী নির্দেশ সত্ত্বেও, বেশ কয়েকটি ওয়েবসাইটে আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কিত ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন আরাধ্যা। আরও একবার বিষয়টিকে খতিয়ে দেখতে তা আবারও আবেদনটি দায়ের করা হয়।

শুনানির সময়, কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চনের নাতনির দায়ের করা এই নতুন আবেদনের পরে হাইকোর্ট গুগলকে একটি নোটিশ জারি করেছে।

শুধু গুগল নয়, এর আগে ইউটিউবকে আরাধ্যার গুরুতর অসুস্থ হিসেবে দেখানো একাধিক ভুয়া ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয় আদালত। তখন সেই বিভ্রান্তিমূলক এবং ক্ষতিকারক ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়; যে কারণে উদ্বেগও প্রকাশ করেন ঐশ্বরিয়া কন্যা।

আদালতের রায়ে বলা হয়েছে, প্রত্যেকটি ব্যক্তি, তাদের সেলিব্রিটি স্ট্যাটাস নির্বিশেষে মর্যাদার অধিকারী। বিশেষ করে যখন প্রশ্ন ওঠে শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে। আইনি লড়াইয়ে অনলাইনে ভুল তথ্য এবং ব্যক্তির গোপনীয়তা ও মর্যাদার অধিকার লঙ্ঘন সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!