1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করতে চায় : আখতার হোসেন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করতে চায় : আখতার হোসেন

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা যেমন করে দেশ চালাইছে, ঠিক তেমন করেই আর যদি কেউ এসে দেশ চালায়, আমাদের এতো ভাইয়েরা জীবন দিলো, চব্বিশের আন্দোলনে আমাদের এতো ভাইদের জীবন দেওয়া বৃথা হয়ে যাবে না? আমাদের শহীদ ভাইদের শপথ রক্ষা করতে হলে বাংলাদেশে যারা গণহত্যা করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হবে।

বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের আলতাইবা মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বিবিসি বাংলার রিপোর্টে আমরা দেখেছি, শেখ হাসিনা সরাসরি হত্যা করার নির্দেশ দিয়েছেন। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যার করার নির্দেশ দিলো, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদের দায়বদ্ধ থাকতে হবে। মোদি সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। গণহত্যাকারীকে, একজন মানবতাবিরোধী অপরাধী ক্রসফায়ারকারীকে আশ্রয় দেওয়ার এই দায় মোদি সরকারকে নিতে হবে। এই কারণে আমরা মোদি সরকারের কাছে আহ্বান জানাবো- যতদ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করতে হবে।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের দীর্ঘসময় ধরে একই সংবিধান চলে আসছে, এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না। খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার যে অধিকারের কথা, সেই অধিকারের কথা এই সংবিধানের মধ্যে নাই। পঞ্চাশটা বছর পার হয়ে গেছে। আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাত-কাপড়ের অধিকারের কথা লেখা থাকবে, এমন একটা সংবিধান আমরা চাই।

এনসিপির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করতে চায়। আমরা চাই একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র। যেখানে প্রতিটি মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায়ের নিশ্চয়তা থাকবে। হাজারো মানুষ আমাদের পদযাত্রায় অংশ নিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, ভালোবাসা দিচ্ছে। আমরা সেই ভালোবাসার দায়িত্ব নিতে চাই— নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে নিজেদের উৎসর্গ করে।

আখতার হোসেন বলেন, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। গণতন্ত্র, মানবিকতা, স্বাধীন মত প্রকাশ এবং আইনের শাসনের জন্য তাদের রক্ত ঝরেছে। সেই রক্তের ঋণ শোধ করতে হলে রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতেই হবে। শুধু সরকারের পরিবর্তন নয়, গোটা রাষ্ট্র কাঠামোই পুনর্গঠনের দাবি জানাচ্ছি।

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!