1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক মাস বন্ধ থাকবে আরএকে সিরামিকসের দুই উৎপাদন ইউনিট - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

এক মাস বন্ধ থাকবে আরএকে সিরামিকসের দুই উৎপাদন ইউনিট

প্রতিনিধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদনের দুটি লাইন এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মেশিনারিজের রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত টাইলস উৎপাদনের লাইন-৩ ও লাইন-৪ বন্ধ থাকবে। তবে এ সময়ে কোম্পানির লাইন-১ ও লাইন-২-এ স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে।

মেইনটেন্যান্স কার্যক্রম শেষ হওয়ার পর বন্ধ থাকা ইউনিটগুলোতে পুনরায় উৎপাদন শুরু হলে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের তা জানানো হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

এদিকে, আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৯ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আরএকে সিরামিকস। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা, যেখানে আগের হিসাব বছরে লোকসান ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সা।

২০১০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস মধ্যপ্রাচ্যভিত্তিক রাস-আল খাইমাহ গ্রুপের একটি যৌথ উদ্যোগ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৯ কোটি ৫০ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১টি। এর মধ্যে ৭২ দশমিক ০৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০ দশমিক ০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১০ দশমিক ৩৮ শতাংশ শেয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!