1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঋতাভরীর স্নিগ্ধতায় মুগ্ধ ভক্তরা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

ঋতাভরীর স্নিগ্ধতায় মুগ্ধ ভক্তরা

প্রতিনিধি

ওপার বাংলায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ঋতাভরী চক্রবর্তী। টেলিভিশন ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’-তে ললিতার চরিত্রে অভিনয় করে মন জয় করেন দর্শকের। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। পেয়েছেন একের পর এক কাজের প্রস্তাব।

বলা বাহুল্য, ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায়- সবখানেই সাবলীল অভিনয় দেখিয়েছে ঋতাভরী; টালিউডের বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমায় তার দেখা মেলে নিয়মিতই। এর পাশাপাশি মডেলিংয়েও ব্যস্ত থাকতে দেখা যায় অভিনেত্রীকে। শুধু অভিনয়েই নয়, রূপের গুণেও বেশ প্রশংসিত ঋতাভরী।

বিনোদনে জগৎ ছাড়াও সামাজিক মাধ্যমে সমানভাবে সক্রিয় ঋতাভরী। তারই প্রতিফলন হিসেবে মাঝেমধ্যে সেখানে নিজেকে নানা অবতারে ধরা দেন। আর সেখানে অভিনেত্রীর রূপের শিকার হন তার অসংখ্য পুরুষ ভক্ত।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ঋতাভরীর একগুচ্ছ নতুন ছবি দেখে এমনই প্রতিক্রিয়া নেটিজেনদের। গত শুক্রবার রাতে ১৫ টি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ঋতাভরী। দেখা যায়, লাইট পার্পল কালারের ওপেন স্লিভ গাউন পরেছেন; যার কারণে বেশ খানিকটা খোলামেলা লাগে অভিনেত্রীকে।

পোশাকের পাশাপাশি গহনাতেও ছিল সৌন্দর্য। বিশেষ করে ঋতাভরীর হাতের আংটিটি নজর কাড়ে অনেকের। এছাড়াও ঋতাভরীর মেকআপও ছিল ছিমছাম। গালে পিংক ব্লাশের নিখুঁত কাজ লাবণ্য বাড়িয়ে দেয় ঋতাভরীর লুকে; অভিনেত্রীর ত্বক থেকে ফুটে ওঠে স্নিগ্ধতা। রেড লিপস্টিক ও পিংক নেইল পলিশ ঋতাভরীর সৌন্দর্য বাড়াতেও ভূমিকা রাখে।

ঋতাভরীর নতুন এই লুক দেখে রীতিমতো মুগ্ধ ভক্তরা। নেটিজেনরা স্বাভাবিকভাবেই তার রূপের প্রশংসা করেন; মন্তব্যঘর ভরিয়ে তোলেন উষ্ণ ভালোবাসায়।

অধিকাংশ সময়ই নিজেকে সাহসী লুকে ধরা দেন ঋতাভরী। সে জন্য বেশ কটাক্ষ-ট্রোলের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। এবার তবে এমনটা দেখা যায়নি; বরং তার রূপ-সৌন্দর্যই উপভোগ করেছেন সকলে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!