1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উত্তরপ্রদেশে ভয়াবহ নেকড়ে আতঙ্ক, দেখামাত্র গুলির নির্দেশ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

উত্তরপ্রদেশে ভয়াবহ নেকড়ে আতঙ্ক, দেখামাত্র গুলির নির্দেশ

প্রতিনিধি

নেকড়ে আতঙ্কে থমকে গেছে ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচের জনজীবন। মানুষখেকো নেকড়ে ধরতে ২৫টি দল গঠন করার পাশাপাশি নিযুক্ত করা হয়েছে ১৮ জন শার্পশুটার। একইসঙ্গে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে শার্পশুটারদের।

গত প্রায় দু মাস ধরে উত্তরপ্রদেশের বাহরাইচ ও সিতাপুর জেলায় দাপিয়ে বেড়াচ্ছে নরখাদক নেকড়ের দল। তাদের হামলায় ইতোমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে যার ৮ জন শিশু। পাশাপাশি আহত হয়েছেন আরও ২৪ জন। এই পরিস্থিতিতে খাঁচা পেতে ৪টি নেকড়েকে ধরা হলেও, ২টি এখনও অধরা। তাদের দৌরাত্ম্যেই অতিষ্ঠ সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতেও এক বাড়িতে হামলা চালায় নেকড়ে। ঘরের ভিতর ঢুকে ১২ বছরের এক ঘুমন্ত কিশোরকে ঘাড় কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চিৎকারে পরিবারের অন্য সদস্যেরা জেগে উঠলে শিকার ছেড়ে পালায় নেকড়ে।

এই অবস্থায় নেকড়ের হামলা থেকে বাঁচতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। কৃষকরা মাঠে যেতে ভয় পাচ্ছেন। দোকানপাট সব বন্ধ। বহরাইচের প্রায় ৩৫টি গ্রাম আতঙ্কে ছড়িয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে নেকড়ে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। নিযুক্ত করা হয়েছে ১৮ জন শার্পশুটার। গ্রামবাসীদের নিরাপত্তায় এলাকায় ২০০ পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, নেকড়ে ধরতে বন দপ্তরের পক্ষ থেকে ২৫টি দল গঠন করা হয়েছে।

পাশাপাশি নেকড়ের হামলায় একের পর এক মৃত্যুর জেরে ৩৫টি এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন, পুলিশ, বন বিভাগ, স্থানীয় পঞ্চায়েত এবং রাজস্ব বিভাগকে। সাধারণ মানুষকে আবেদন জানানো হয়েছে প্রশাসনের সঙ্গে সহযোগিতার। সাধারণ মানুষও রাত জেগে পাহারা দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!