1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানে হামলার আগে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ইরানে হামলার আগে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান

প্রতিনিধি

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দখলদার ইসরায়েলকে ‘দাঁত ভাঙা’ জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। গাজায় বর্বরতা, লেবাননে ইসরায়েলি কমান্ডোদের অভিযানসহ নানান ঘটনার পর এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন খামেনি।

তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় শত্রুর জানা উচিত তারা অবশ্যই দাঁত ভাঙা জবাব পাবে।”

গত ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর থেকেই পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে। তবে ইসরায়েল হুমকি দিয়েছে তারা তারাও পাল্টা জবাব দেবে। আর এবারের হামলার পরিধি হবে তীব্র।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে বার্তা দিয়েছে, তারা যদি ইসরায়েলে ফের হামলা চালায় তাহলে এবার ইসরায়েলকে তারা আটকাতে পারবে না। অর্থাৎ ইরানকে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, ইসরায়েলের নতুন পাল্টা জবাব হবে অনেক বড়। এতে তারা তাদের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালাতে পারে। ওই সময় যুক্তরাষ্ট্র কিছু করতে পারবে না।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, “আমরা ইরানিদের বলেছি : আমরা ইসরায়েলিদের আটকাতে পারব না। এমনকি নিশ্চয়তা দিতে পারব না এবারের হামলা হবে নির্ধারিত লক্ষবস্তুতে।”

মার্কিন এ কর্মকর্তা জানিয়েছেন ইরানের কাছে সরাসরি এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে সুইজারল্যান্ডের মাধ্যমে ইরানকে সতর্ক করা হয়েছে।

এক্সিওসের এই প্রতিবেদনের ব্যাপারে ইরান ও যুক্তরাষ্ট্র কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানি উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি প্রধান ধর্মীয় নেতা খামেনি একাধিকবার ইসরায়েলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন। খামেনির এই কথার অর্থ হলো ইসরায়েলে ইরান নিশ্চিতভাবে হামলা চালাবে। তবে এটির প্রতিক্রিয়ায় দখলদার ইসরায়েল কী করবে সেটি এখনো স্পষ্ট নয়।

ইরানে ২৬ অক্টোবর ইসরায়েল যে হামলা চালিয়েছে এতে সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। ওই হামলায় চার ইরানি সেনা নিহত ও বিভিন্ন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এরআগে গত ১ অক্টোবর ইসরায়েলে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল ইরান। এর জবাবে ২৬ অক্টোবর পাল্টা হামলা চালিয়েছিল ইসরায়েল।

সূত্র: এক্সিওস, টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!