1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইরানের ওপর হামলায় আরব দেশগুলোর নিন্দা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ইরানের ওপর হামলায় আরব দেশগুলোর নিন্দা

প্রতিনিধি

ইরানের ওপর দখলদার ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে রাজধানী তেহরানসহ ইরানের অন্তত তিনটি জায়গায় হামলা চালায় ইসরায়েল।

এরপরই ইসরায়েলের হামলার নিন্দা জানানো শুরু করে আরব দেশগুলো। সর্বপ্রথম সৌদি আরব নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, এই হামলা ইরানের অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের ওপর আঘাত। এছাড়া দুই পক্ষকে সংযম বজায় এবং উত্তেজনা প্রশমনের আহ্বানও জানায় দেশটি।

সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। যদিও তারা ইসরায়েলের নাম উচ্চারণ করেনি। দেশটি বলেছে, আমরা ইরানে হামলার নিন্দা জানাই। এছাড়া সংযম ধারণ এবং উত্তেজনা প্রশমনে বিচক্ষণতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দেশটি।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার বলেছে, ‘ইরানে হামলার তীব্র নিন্দা জানাই আমরা’। দেশটি জানিয়েছে ইরানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কাতারও সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের অন্যতম মিত্র দেশ মিসরও ইরানে দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় তারা উদ্বিগ্ন এবং এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিনষ্টে যা কিছু জড়িত তার সবকিছুর নিন্দা জানায় তারা।

তুরস্ক ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেছে, গাজায় গণহত্যা, পশ্চিমতীরকে অধিগ্রহণ করার প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করার সময় দখলদার ইসরায়েল ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যকে এখন বিস্তৃত যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাক দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বলেছে, ইরানসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে দখলদার ইহুদিবাদীরা এই অঞ্চলে যুদ্ধ বিস্সৃত করছে।

এছাড়া জর্ডান, কুয়েত, মালয়েশিয়া এবং পাকিস্তানও ইরানের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!