1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০;মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ। - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০;মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।

অনলাইন ডেস্ক :

গতকাল ০৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা মূল্য মানের ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আবু রায়হান (৩১), পিতা-আবু দায়েন ও ২। মোঃ রাসেল ইসলাম (৩০), পিতা-জাকির হোসেন উভয়সাং-খিদিরপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!