1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ইংল্যান্ডে খেলার ভয়ে অবসরে কোহলি’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

‘ইংল্যান্ডে খেলার ভয়ে অবসরে কোহলি’

প্রতিনিধি

‘ইংল্যান্ডে খেলার ভয়ে অবসরে কোহলি’
ভারতের ইংল্যান্ড সিরিজ শুরু হতে না হতেই কথার যুদ্ধ শুরু হয়ে গেছে। খোঁচা, পাল্টা খোঁচা দেওয়া চলছেই। এ বার বিরাট কোহলিকে নিয়ে বিদ্রুপ করলেন মন্টি পানেসর। ইংল্যান্ডের সাবেক এই স্পিনারের ধারণা, সাফল্য পাবেন না ভেবেই ইংল্যান্ড সিরিজের আগে অবসর নিয়েছেন কোহলি।

পানেসরের মতে, অফ স্টাম্পের বাইরের বলে এখনও দুর্বলতা আছে কোহলির। ইংল্যান্ডে তা আরো প্রকট হয়ে উঠতে পারত। তাই কোহলি অবসর নিয়ে তরুণদের সুযোগ করে দিয়েছেন।

পানেসর বলেন, ‘আমি ভেবেছিলাম কোহলি অবশ্যই খেলবে। ইংল্যান্ড দলও সেটাই আশা করেছিল। তবে যেভাবে সে সরে গেল তা আমাকে অবাক করেছে। হয়তো অফ স্টাম্পের বাইরের বলে তার এখনও দুর্বলতা আছে।’

‘নির্বাচকরা নিশ্চয়ই এটা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। তাকে হয়তো বলেছেন, যদি প্রথম দুই ম্যাচে ভালো খেলতে না পারো, তাহলে পাঁচটা ম্যাচই খেলবে এমন আশা রেখো না। সে কারণেই কোহলি ভেবেছে অবসর নিয়ে তরুণদের সুযোগ করে দেওয়া উচিত।’

কোহলি না থাকলেও পানেসরের মতে, ভারতের সিরিজ জেতার ক্ষমতা রয়েছে। তিনি বলেছেন, ‘করুণ নায়ার কেমন খেলে তার উপর অনেক কিছু নির্ভর করছে। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তাকে ডাবল সেঞ্চুরি করতে দেখলাম।’

‘সে এবং শুবমান গিল মিডল অর্ডারে কেমন ব্যাট করে সেটাই দেখার। আমার বিশ্বাস, ভারতীয় দলের মধ্যে যারা কাউন্টিতে খেলেছে তারা যদি সেই ফর্মটাই জাতীয় দলের হয়ে দেখাতে পারে, তাহলে সিরিজ জেতার ভালো সম্ভাবনা আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!