1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমি যখন রোম্যান্স করেছি দর্শক পছন্দ করেনি : সানি দেওল - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

আমি যখন রোম্যান্স করেছি দর্শক পছন্দ করেনি : সানি দেওল

বিনোদন ডেস্ক :

গত ১০ এপ্রিল বলিউডে মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ছবি ‘জাট’। সেখানে বলবীর সিংয়ের ভূমিকায় এক ধামাকদার এন্ট্রি নিয়েছেন ষাটোর্ধ্ব এই অভিনেতা। রাগী মেজাজের হুংকারে নায়কের অ্যাকশন দেখে দর্শকেরা যে চমকাবে তা বোঝা যায় ট্রেলার দেখেই।

এদিকে এই ছবির বক্স অফিস কালেকশনও মন্দ নয়। যদিও সালমান খানের ‘সিকান্দার’-এর থেকে খানিকটা পিছিয়ে রয়েছে এই ছবি; তবুও দর্শক মনে ভালোই সাড়া ফেলেছে।
এছাড়া দর্শকের উচ্ছ্বাসও দেখেছেন নায়ক। এরপরই দিলেন প্রতিক্রিয়া; জানালেন আক্ষেপ।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সানি দেওল বলেন, ‘দর্শকরা বরাবর আমার রাগী ইমেজকেই ভালোবেসেছেন। আমি যখন রোম্যান্স করেছি তখন দর্শকদের পছন্দ হয়নি।’

অভিনেতা আরও বলেন, ‘সবকিছুরই আলাদা আলাদা অনুভূতি আছে। যখন কিছু দেখে বিরক্তবোধ করি তখন রাগ হওয়াটাই স্বাভাবিক। ছবিতেও বিষয়টা একইরকম। যখন কোনো চরিত্র করতে যাই তখন চরিত্রের প্রয়োজনেই রাগী ইমেজ তৈরি করি। মানুষ সেটাই মনে রেখেছেন। কিন্তু ছবিতে তো আমি শুধু অ্যাকশন করিনা, একই ছবিতে রোম্যান্সও করি। সেগুলো দর্শক মনে রাখেন না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!