1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমিরাতের ভুয়া প্রিন্সকে দেওয়া হলো ২০ বছরের কারাদণ্ড - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আমিরাতের ভুয়া প্রিন্সকে দেওয়া হলো ২০ বছরের কারাদণ্ড

প্রতিনিধি

আমিরাতের প্রিন্স হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করায় লেবাননের এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তিনি যুক্তরাষ্ট্রেই থাকেন। সেখানে প্রতারণার জন্য নিজেকে আমিরাতের প্রিন্স হিসেবে জাহির করতেন তিনি।

অ্যালেক্স তানোস নামের ৩৯ বছর বয়সী এই লেবাননি দাবি করতেন তিনি একজন উচ্চপদস্থ ব্যবসায়ী এবং কূটনীতিক এবং আমিরাতের রাজ পরিবারের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

কিন্তু পরবর্তীতে জানা যায় তিনি হলেন একজন প্রতারক। তিনি বিশ্বব্যাপী প্রতারণা করতেন। তার ভিকটিমদের মিথ্যা কথা বলে অর্থ আদায় করতেন।

আদালতের নথি থেকে জানা যায়, অ্যালেক্স তানোস ভিকটিমদের বলতেন তাদের বিশাল অংকের বিনিয়োগ পাইয়ে দেবেন, আমিরাতের বড় প্রজেক্টে কাজের সুযোগ দেবেন। আর এই বিনিয়োগ পেতে হলে প্রাথমিক অবস্থায় অর্থ দিতে হবে। ভিকটিমদের কাছ থেকে এসব বলে অর্থ নিয়ে নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে আয়েশি জীবন যাপন করতেন তিনি।

তার প্রতারণার অর্থের পরিমাণ হতো মিলিয়ন ডলার। তার খপ্পড়ে পড়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন।

অনলাইনে তিনি নিজেকে ‘যুক্তরাষ্ট্রে আমিরাতের শান্তির দূত’ এবং বিশাল কোম্পানির মালিক দাবি করতেন। কিন্তু তদন্তে জানা গেছে, নিজের বাবা-মায়ের ওপর নির্ভরশীল ছিলেন তিনি। এছাড়া সাবেক স্ত্রীর অর্থ দিয়ে চলতেন এই প্রতারক। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিচার শেষে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!