1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা রাজনীতি করতে চাই জনমানুষের স্বার্থে: আখতার হোসেন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আমরা রাজনীতি করতে চাই জনমানুষের স্বার্থে: আখতার হোসেন

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এমন একটা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই যেখানে সন্ত্রাসের রাজনীতি, অর্থের প্রভাবের রাজনীতি থাকবে না। সেই রাজনীতিকে আমরা প্রশ্রয় দিতে চাই না। আমরা রাজনীতি করতে চাই জনমানুষের স্বার্থে। রাজনীতি করতে চাই দেশের স্বার্থে। দেশের স্বার্থ এবং জনমানুষের স্বার্থ নিয়ে যারা রাজনীতি করেছেন তারা কখনো বিভক্ত হয়ে পড়ে না। তাদের মাঝে নেতৃত্বের জায়গা থেকে প্রতিযোগিতা থাকতে পারে। ভালো কাজের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু পেশি শক্তির যে রাজনীতি থাকে আমাদের রাজনীতিতে সেগুলো স্থান পাবে না।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে নওগাঁর একটি রেস্ট হাউস থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, গতকাল আমরা যখন পদযাত্রা নিয়ে নওগাঁ আসি, তখন মানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নওগাঁয় এসে যা দেখলাম নওগাঁ শহরের ভেতরে যে রাস্তাগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ। নওগাঁ জেলা হিসেবে তার কিছু আলাদা প্রয়োজন এর জায়গা রয়েছে। আলাদা সম্ভাবনার জায়গা রয়েছে। এখানকার অবকাঠামগত উন্নয়ন জরুরি। বেকারত্ব দূরীকরণে এবং জীবন মান উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই ব্যাপারগুলো নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। নওগাঁ এনসিপির ঘাঁটি হিসেবে গড়ে উঠবে বলে আশা করি। নওগাঁর মানুষেরা এনসিপির ডাকে সাড়া দিয়েছে। বাংলাদেশসহ উত্তরাঞ্চলে এনসিপি সমানভাবে ছড়িয়ে পড়েছে। এখানকার রিকশাচালক থেকে শুরু করে শ্রমজীবী মানুষেরা এনসিপির বার্তা পেয়েছে। এনসিপি শুধু তরুণদের দল এই ধারণা নওগাঁয় এসে আমাদের ভেঙে গেছে। প্রবীণ, মধ্যবয়সী নারী পুরুষ নির্বিশেষে সকলেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শহীদ পরিবারের সদস্যরা আমাদের কাছে এসেছেন। এতে আমরা খুশি হয়েছি।

তিনি আরও বলেন, নওগাঁতেও এনসিপির সমন্বয় কমিটি গঠিত হয়েছে। কমিটিতে যে নেতারা আছেন তারা এখনো আরও মানুষদের যুক্ত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী সাংগঠনিকভাবে আমরা যেভাবে নওগাঁতে বিস্তার করেছি, সেটি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। স্থানীয় নেতাকর্মীদের আমরা নির্দেশনা দিয়েছি সাধারণ মানুষের কাছে যেতে। দেশকে নতুন করে গড়ার যে প্রয়োজন সেটি সাধারণ মানুষকে জানাতে বলেছি।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!