1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী’ হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস, কমছে অধিকাংশ নদ-নদীর পানি জঙ্গল সলিমপুরে ক্যাম্পের পানি পান করে ৩ পুলিশ সদস্য অসুস্থ পুলিশের এসআইকে কুপিয়ে জখম, চট্টগ্রাম থেকে ৪ আসামি গ্রেপ্তার Office 365 Portable + Product Key no Virus (x64) Ultimate ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি হরমুজে লক্ষ্য অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র, নতুন কৌশল খুঁজছে ওয়াশিংটন

আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত হবে, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

প্রতিনিধি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করলে সংঘাতের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত হবে বলে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী।

রোববার (২৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া বলেন, “যদি যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের প্ররোচনায় পড়ে বা তাদের নির্দেশিত পথে এগিয়ে যুদ্ধ চালিয়ে যেতে চায়, বিশেষ করে বিমান হামলার মাধ্যমে, তাহলে এই যুদ্ধের ভৌগোলিক পরিধি আরও বাড়বে।”

তার এই মন্তব্য এমন সময় এলো, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এদিকে একই দিনে ইরানের সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি দাবি করেন, হরমুজ প্রণালিতে নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জন এবং ইরানকে দুর্বল করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সফল হয়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল এবং অনাকাঙ্ক্ষিত।” তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন নতুন যুদ্ধকৌশল খুঁজছে এবং ইরানের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের সমর্থন ছাড়া তারা সংঘাত থেকে সহজে সরে আসতে পারবে না।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই বক্তব্য অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে এসব দাবি বা হুঁশিয়ারির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!