1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আপনার লোকেরাই আপনাকে গডমাদার বানিয়েছে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আপনার লোকেরাই আপনাকে গডমাদার বানিয়েছে

প্রতিনিধি

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বলেছেন, আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছেন। এখন যারা ধরা পড়ছেন, তারা বলছে এটা আমি করি নাই অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন, তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে৷

রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত হওয়া আন্দোলনে শহীদদের ১৪ পরিবারের হাতে ২ লাখ করে মোট ২৮ লাখ টাকা তুলে দেন তিনি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, কেমন শাসন করলেন? বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বেহেশতি বাগান। তাহলে সাড়ে ১৫ বছরের মাথায় এভাবে আপনাদের দেশ ছেড়ে যেতে হলো কেন।

কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি সুজা উদ্দিনের সঞ্চালনায় সেখানে আরও বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য মোবারক হোসাইন।

সেখানে আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, খন্দকার এ কে এম আলী মহসিন, আব্দুল মতিন, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলা আমীরগন, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, মুফতি আমির হামজাসহ কুষ্টিয়া জেলা ও সব উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট, ওয়ার্ডসহ বিভিন্ন স্তরের নেতৃত্বে থাকা স্থানীয় ব্যক্তিরা। এছাড়া সেখানে কুষ্টিয়া জেলা, শহর ও ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!