1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন ক্লাসেন? - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন ক্লাসেন?

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজের দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেয়ার খুব কাছেই ছিলেন হেইনরিখ ক্লাসেন। তবে ২৭ বলে ৫২ রান করে ক্লাসেন আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে হতে হয়েছে হতাশ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনালের কাছাকাছি গিয়ে হতাশ হতে হয়েছে ক্লাসেন আর দক্ষিণ আফ্রিকাকে। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালেও ছিল রুদ্ধশ্বাস লড়াইয়ের পর এক হতাশার হার।

জাতীয় দলে এতসব হতাশার সঙ্গী ছিলেন হেইনরিখ ক্লাসেন। তবে, সম্ভবত এবার নিজেকে সেই জাতীয় দল থেকে সরিয়ে নিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সবশেষ ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে তার নাম নেই। আর সেটাই গুঞ্জনের শুরু। অনেকের মতে, এখানেই নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানছেন ক্লাসেন।

এর পেছনে অবশ্য কারণও আছে। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উন্মাদনা বাড়ছে প্রতিনিয়ত। আর সেখানে দক্ষিণ আফ্রিকান তারকাদের চাহিদাও ব্যাপক। ক্লাসেনও এখন রীতিমত ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের ফেরিওয়ালা। বর্তমানে আইপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক খেলোয়াড়দের একজন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকাও নিজেদের খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগ্রহ বুঝেই এবারে চালু করেছে হাইব্রিড চুক্তির মডেল।

এই মডেল অনুযায়ী একজন ক্রিকেটার নিজের পছন্দ অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। সেই চুক্তিটাও না করে দিয়েছেন ক্লাসেন। যদিও তার দুই সতীর্থ ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডার ডুসেন এভাবেই যুক্ত হয়েছেন জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে। ২০২৪ সালে টেস্ট ফরম্যাট থেকে অবসরে যাওয়া ক্লাসেন তাই সাদা বলেও নিজের শেষ দেখছেন কি না, সেটা এখন বড় প্রশ্ন।
এখানে যুক্ত আছে আর্থিক পারিশ্রমিকের বিষয়টিও। আইপিএলে ক্লাসেনের পারিশ্রমিক ২.৭ মিলিয়ন ডলার। অথচ গত মৌসুমে প্রোটিয়া চুক্তিভুক্ত ক্রিকেটারের সর্বোচ্চ বেতন ছিল ৩ লাখ ৫০ হাজার ডলার। স্বাভাবিকভাবেই আর্থিক দিক থেকেও ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় বেশি মত্ত প্রোটিয়া ক্রিকেটাররা।

যদিও ক্লাসেনের চুক্তির বিষয়ে এখনই সবকিছু ইতি টানছে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। প্রোটিয়া বোর্ড থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ক্লাসেনের সঙ্গে আলোচনা চলমান আছে, চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে দ্রুতই।

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন:
টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, রেজা হেনড্রিক্স, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কুইনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা, লিজাড উইলিয়ামস।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!