1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগামী ১৩ মে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন - NEWSTVBANGLA
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

আগামী ১৩ মে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন

প্রতিনিধি

আগামী ১৩ মে সারা দেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। মহানগর ও উপজেলা কেন্দ্রে এই নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এ নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব এএফএম ইয়াহিয়া চৌধুরী, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক অতিরিক্ত সচিব মো. আনছার আলী খান ও লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস।
সংবাদ সম্মেলনে ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৯ মার্চ, খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় ২২ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ এপ্রিল। এছাড়া মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ১৬ এপ্রিল, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ চলবে ১৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে তারাই মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ভোটার হবেন, প্রাথমিক খসড়ায় যার সংখ্যা ৯৭ হাজার ১১২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!