1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইপিএলে প্রীতির জার্সি নিয়ে টানাটানি, - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

আইপিএলে প্রীতির জার্সি নিয়ে টানাটানি,

প্রতিনিধি

দলকে প্রেরণা দিতে প্রীতি জিন্তাকে প্রায়সময়ই মাঠে দেখা যায়। গতকালও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে দেখা গেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের মালিক এই বলিউড অভিনেত্রীকে।

প্রীতি গ্যালারিতে থাকা মানেই দর্শকদের কাছে যেন বাড়তি উন্মাদনা। কিছুক্ষণ পরপরই ক্যামেরায় দেখা মেলে প্রীতির মুখ। দলের ভালো মুহূর্তে যেমন হাসিতে মাতিয়ে রাখেন, তেমনি খারাপ সময়ে তার মেঘে ঢাকা মুখও যেন শোক নামিয়ে আনে গ্যালারিজুড়ে।
এবারের আইপিএলে নিজ দলের সমর্থকদের মাঝে জার্সি উপহার দিচ্ছেন প্রীতি জিন্তা। এবার নেটদুনিয়ায় ভাইরাল প্রীতির উপহার দেওয়া জার্সি নিয়ে সমর্থকদের কাড়াকাড়ির ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, পাঞ্জাবের ভক্তদের উদ্দেশ্যে দলের জার্সি উপহার হিসেবে দিচ্ছেন প্রীতি। সেই জার্সি নেবেন কে? তা নিয়েই গ্যালারিতে কাড়াকাড়ি লেগে যায় কয়েকজনের মধ্যে। এই যখন অবস্থা, এক পুলিশ এসে দর্শকদের ঝামেলা থামানোর চেষ্টাও করেন। তারপর কী হয়েছিল, অবশ্য জানা যায়নি।

চলতি আইপিএলে একেবারে খারাপ নেই পাঞ্জাব। এখনও অবধি শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ৫ ম্যাচ খেলে ৩ জয়, ২ হার। সর্বশেষ ম্যাচে আড়াইশোর কাছাকাছি রান করেও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে প্রীতির দল। এর আগে ৮ এপ্রিলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১৮ রানে হারিয়েছিল পাঞ্জাব। শ্রেয়াস আইয়ারের দলের পরের ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!