1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অসাম্প্রদায়িক চেতনার এদেশে নির্বিঘ্ন হবে দুর্গাপূঁজা: ব্রিগেডিয়ার জেনারেল শাহান সাদি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত

অসাম্প্রদায়িক চেতনার এদেশে নির্বিঘ্ন হবে দুর্গাপূঁজা: ব্রিগেডিয়ার জেনারেল শাহান সাদি

প্রতিনিধি

২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহান সাদি বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করছে। প্রতিটি ধর্মীয় আচার-অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালন করে আসছেন স্ব-স্ব ধর্মের মানুষ। এখানে কোনো ভেদাভেদ নেই, নেই ধর্মীয় বৈষম্য।

তিনি আরও বলেন, প্রতিটি দূর্গা মন্দির সিসি ক্যামেরার আওতায় রয়েছে। সম্প্রতির এদেশে দূর্গাপূঁজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী।

বুধবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্দির কমিটির সভাপতি গৌতম কুমার মহন্তের সভাপতিত্বে ও উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্তের সঞ্চালনায় মতবিনিয়ম সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!