1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অভ্যুত্থানের চেতনায় জেমসের কনসার্ট - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

অভ্যুত্থানের চেতনায় জেমসের কনসার্ট

নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট।

এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন নগর বাউল জেমস। আরও গান শোনাবে ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।

রিবিল্ডিং দ্য নেশন কনসার্টের বিস্তারিত জানাতে বুধবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকেরা জানান, কয়েক লাখ মানুষ এই কনসার্ট উপভোগ করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যাঁরা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

আয়োজকদের পক্ষ থেকে রাদমান হোসেন অনুপ বলেন, ‘জুলাই আন্দোলনের সফলতা এসেছিল ৫ আগস্ট। বিজয়ের ছয় মাস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী আন্দোলন। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ওপেন এয়ার কনসার্ট। রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য আবার সবাইকে একত্র করা; যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানে পুরো দেশবাসী একত্র হয়েছিল। এই কনসার্ট শুধু সুরের নয়, এটি স্বাধীনতার চেতনার পুনর্জাগরণ। ২২ ফেব্রুয়ারির প্রতিটি গান হয়ে উঠবে পরিবর্তনের হাতিয়ার।’

কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ইতিমধ্যেই কনসার্টের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!