1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অধরা খান কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

অধরা খান কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন

প্রতিনিধি

গতবছরই নিজের বাগদানের খবর জানান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অধরা খান। ১০ বছর আগে প্রেমিক ফয়সালের সঙ্গে আংটি বদল করেছেন তিনি। এরপর প্রেমিকের জন্মদিনেই সেই খবর আনেন প্রকাশ্যে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ছিল হবু স্বামীর জন্মদিন। এদিন ফেসবুকে তার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা।

বর্তমানে থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছেন অধরা। সেখানেই তার সঙ্গে রয়েছেন ফয়সাল। দুজনকে একটি বোটে ঘুরে বেড়াতে দেখা গেছে। যেখানে অধরার সেলফিতে ধরা পড়েছেন হবু স্বামী।

এর আগে ফয়সাল সম্পর্কে অধরা জানান, ছবির যুবকটি তার হবু বর। পারিবারিকভাবে অনেক আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। এমনকি ২০১৩ সালে দুজনের বাগদান সম্পন্ন হয়েছে।

অধরা খান বলেন, ‘তার নাম ফয়সাল। পারিবারিকভাবে আমরা পরস্পরকে চিনি। এভাবেই আমাদের সম্পর্ক গড়ে উঠে। সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। তা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কাজ করছে। নেটওয়ার্কিং নিয়ে ফয়সালের লেখা একাধিক বই রয়েছে।’

সময় পেলেই অধরা ছুটে যান কানাডায়। সেখান থেকেই দু’জনে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। যদিও কবে নাগাদ বিয়ে করছেন? এমন প্রশ্নের উত্তরে অধরা খান বলেন, ‘এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি।’

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা অধরা খান। ইতোমধ্যেই কাজ করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!