1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অটোচালক এর ছেলে হত্যার প্রতিবাদ ,গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

অটোচালক এর ছেলে হত্যার প্রতিবাদ ,গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিনিধি

দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকামজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে অটোভ্যান চালক কিশোর জিহাদকে (১৫) হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে।বক্তারা বলেন, অটোভ্যান চালক কিশোর জিহাদকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে। অন্যথায়, সঠিক বিচার না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যাবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া, এলাকাবাসীর প্রতিনিধি সুজন মাহমুদ, জিহাদের দাদা হাসর আলী, তার বাবা তুলা মিয়া এবং মা জোসনা বেগম।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুঁইয়া জানান, তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

কিশোর জিহাদ গত সপ্তাহে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর গেল রবিবার এলেঙ্গা বাসস্ট্যান্ডের মোবাইল মার্কেটের পেছনে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জিহাদ উপজেলার চেঁচুয়া গ্রামের বাসিন্দা তুলা মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!