1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩৩ বছর পর জাবিতে হবে ছাত্র সংসদ নির্বাচন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

৩৩ বছর পর জাবিতে হবে ছাত্র সংসদ নির্বাচন

প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। সেখানে নির্বাচনের তারিখ না থাকলেও তফসিল ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই রোডম্যাপ তুলে ধরনের উপাচার্য।

সাক্ষাতে উপাচার্য কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ছাত্রবিষয়ক অগ্রগতিতে তার নেতৃত্বের ভূমিকা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রত্যাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ অনুসারে নির্বাচনের তফসিল ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। খসড়া ভোটার তালিকা গত ১০ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জাকসু নির্বাচন মাত্র নয়বার অনুষ্ঠিত হয়েছে এবং প্ল্যাটফর্মটি প্রায় ৩৩ বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে জাকসুর নির্বাচন হয়েছিল।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে যোগদানের পর থেকে বাজেট এবং গবেষণার জন্য ব্যয় বৃদ্ধি করা হয়েছে এবং প্রথম বর্ষের ভর্তি ফর্ম ফি কমানো হয়েছে।

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন। তিনি জাবিতে শিক্ষাগত অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় যদি ইচ্ছা করে, তাহলে তাদের পরিকল্পনা অনুসারে জাবি নির্বাচন করতে পারে।

অধ্যাপক কামরুল আহসান গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি বলেন, আহত ছাত্র ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় ৩৭ লাখ টাকা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!