1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২৬ রানে গড়া ধোনির অনন্য যত কীর্তি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

২৬ রানে গড়া ধোনির অনন্য যত কীর্তি

প্রতিনিধি

মহেন্দ্র সিং ধোনি এখনও ফুরিয়ে যাননি। টি-টোয়েন্টি ক্রিকেটের বিজ্ঞাপন হিসেবে ধোনি এখন পর্যন্ত কার্যকর, সেটা বুঝিয়ে দিলেন আরও একবার। গেল ২ বছরে আইপিএলে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পেয়েছেন মোটে ৪ বার। তাতে ধোনির অবদান ছিল মোটে ৩ রান! তবে গতকাল লখনৌর বিপক্ষে ধোনির ব্যাট থেকে এলো একেবারেই পরিচিত সেই দৃশ্য।

ধোনি যখন ক্রিজে নামছেন, তখনো ৩০ বলে ৫৬ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। হাতে ৫ উইকেট। সাত নম্বরে নেমে সাবেক ভারতীয় অধিনায়ক ১১ বলে করলেন অপরাজিত ২৬ রান। লখনৌ সুপার জায়ান্টসের ১৬৬ রানটাও চেন্নাই জিতেছে ৩ বল আর ৫ উইকেট হাতে রেখে।

ষষ্ঠ উইকেটে শিভাম দুবের সঙ্গে ধোনির জুটিটা ছিল ২৮ বলে ৫৮ রানের। ম্যাচ জেতানো বিস্ফোরক সেই ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও গিয়েছে ধোনিরই পকেটে। আর তাতে আইপিএল ইতিহাসে রেকর্ডের সাক্ষীও হলেন এই উইকেটরক্ষক ব্যাটার। আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম আসর এবং ১৮তম আসরে ম্যান অব দ্য ম্যাচ হলেন ধোনি।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কীর্তিটাও নিজের করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৪৩ বছর ৬০ দিনে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন প্রাভিন তাম্বে। আর গতকাল ম্যাচসেরার পুরস্কার নেয়ার সময় ধোনির বয়স ছিল ৪৩ বছর ২৮১ দিন। এছাড়া আইপিএলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার রেকর্ডও এখন তারই।

৪৩ বছর ২৮১ দিন – মহেন্দ্র সিং ধোনি
৪৩ বছর ৬০ দিন – প্রাভীন তাম্বে
৪১ বছর ২২৩ দিন – শেন ওয়ার্ন
৪১ বছর ১৮১ দিন – অ্যাডাম গিলক্রিস্ট

আইপিএলে এর আগে কখনোই এরচেয়ে কম রানে ম্যান অব দ্য ম্যাচ হননি ধোনি। ২০০৮ সালে উদ্বোধনী আসরেই দিল্লির বিপক্ষে ৩৩ রান করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ২০১৯ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ২২ বলে ৪৪ রান করে হয়েছিলেন ম্যাচসেরা। সেটাই অবশ্য ধোনির শেষ ম্যাচসেরা হওয়ার নজির।

এরপর প্রায় ২ হাজার ১৭৫ দিন পর ম্যাচসেরা হলেন গতকাল। যদিও দুই ম্যান অব দ্য ম্যাচের সবচেয়ে বড় ব্যবধান এটাই নয়। ৮ বছরের ব্যবধানে চলতি বছর ম্যাচসেরার পুরস্কার গ্রহণ করেছেন করন শর্মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!