1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৮ মাসের কম সময়েও নির্বাচন সম্ভব - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

১৮ মাসের কম সময়েও নির্বাচন সম্ভব

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ১৮ মাসের কম সময়ের মধ্যেও নির্বাচন সম্ভব। আমাদের আশা ন্যূনতম সময়ের মধ্যে এই সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে, যে মর্যাদা নিয়ে এসেছেন সেই সম্মান নিয়েই তাদের স্ব স্ব অবস্থানে ফিরে যাবেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গীমোড় এলাকায় ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী রেদোয়ান হোসেন সাগরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় প্রবীণ এই বিএনপি নেতা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত শেষ করে বাকি যে সংস্কারগুলো দরকার, তা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দেবেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি জনগণের প্রকৃত প্রতিনিধিরা দায়িত্ব পায় তাহলে তারা জনগণের প্রতি সেই দায়িত্ব পালন করবে।

এর আগে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান আসাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন নজরুল ইসলাম খান। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ‘আমরা বিএনপি পরিবার’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকসেদুল মোমেন মিথুন, উত্তর জেলা বিএনপির সদস‍্য সালমান ওমর রুবেল, বিভাগীয় যুবদলের সাবেক সহ সভাপতি খন্দকার মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে এদিন বিকেলে তারা জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে শহীদ সাদিকুর রহমানের পরিবারকে বিএনপির পক্ষ থেকে একটি দোকান হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!