1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
০৮ বছর ধরে পলাতক আসামী মো: আজাদ মিয়া'কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

০৮ বছর ধরে পলাতক আসামী মো: আজাদ মিয়া’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

ফরিদপুরের কুখ্যাত মাদক সম্রাট যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত দীর্ঘ ০৮ বছর ধরে পলাতক আসামী মো: আজাদ মিয়া’কে ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর।

গত০৯ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নং-১৯, তারিখ-২২/০৫/২০১৬ খ্রিঃ ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদÐে দÐিত ০৮ (আট) বছর ধরে পলাতক আসামী মোঃ আজাদ মিয়া (৪৮), পিতা-হাবুল্লা মিয়া, সাং-নেছরদিয়া, থানা-মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। আসামীর নামে পূর্বে আরো ৭ টি মামলা ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!