ইপেপার / প্রিন্ট
মাদক মামলায় ০৪ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী জহুরুলসহ ০৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ০৫ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৮.৩০ হতে ০৯.৩০ পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজ্ঞ স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৩, জয়পুরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-৩৩/২০১১, জিআর নং-৩১৮/১০ (পাঁচবিবি), পাঁচবিবি থানার মামলা নং-১০, তারিখ-১০/১২/২০১০ খ্রিঃ; ধারা-বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-বি(১)(বি); মাদক মামলায় ০৪ বছর সাজাপ্রাপ্ত ও ১০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ মাসের কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী
১। মোঃ জহুরুল ইসলাম (৫০), পিতা-মৃত ছিবরা মন্ডল,সাং-আটাপাড়া, শেকটা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট’কে গ্রেফতার করে। এছাড়া র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অপর আরেকটি অভিযান পরিচালনা করে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ৩য় আদালত, পটুয়াখালী এর এসসি নং-৬৬/১৭, সিআর নং-৫৩৮/১৪; অর্থঋণ মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত ও ১,৫০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত পলাতক আসামী ২। মোঃ আজিজুল হক @ আজমল (৩৬), পিতা-মোঃ আব্দুল খালেক খন্দকার,সাং-আরজি রাজনগর, থানা-সদর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে। এছাড়াও একই তারিখ র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অপর আরেকটি অভিযান পরিচালনা করে জিআর নং-৯৫/১২ (বানিয়াকাঠি); মাদক মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৩। মোঃ কবির সিকদার (৩৩), পিতা-মোঃ সোহরাব হোসেন @ সোহরাব, সাং-বানিয়াকাঠি, থানা-সদর, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উল্লেখিত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। তারা মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।