1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হামজাকে নিয়ে যা বললেন লিটন দাস - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

হামজাকে নিয়ে যা বললেন লিটন দাস

প্রতিনিধি

হামজা চৌধুরীকে নিয়ে যেন শোরগোল পুরো বাংলাদেশে। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো আর এফএ কাপ জেতা এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। নিজের প্রথম ম্যাচে হামজা সেই আস্থার প্রতিদানও দিয়েছেন পুরোপুরি। ভারতের বিপক্ষে ম্যাচটায় হামজা নিজেকে নিংড়ে দিয়েছেন পুরোদমে।

আজ দেশ ত্যাগের কথা রয়েছে হামজা চৌধুরীর। চলে যাব ইংলিশ ফুটবলে নিজের ঠিকানা শেফিল্ড ইউনাইটেডে। তাতে অবশ্য হামজাকে নিয়ে উন্মাদনায় কোনো ভাটা পড়ছে না। এখনো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় মুখ তিনিই। আর তার সঙ্গে দেখা হয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা লিটন কুমার দাস।

হামজার সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’ ছবির ক্যাপশনেই বলে দিচ্ছিল ক্যামেরার পেছনে ছিলেন লিটনের স্ত্রী।

হামজা আপাতত ফুটবলের ব্যস্ত সূচিতে প্রবেশ করলেও লিটন পার করবেন ঈদের ছুটি। ঈদ শেষে মাঠে নামবেন ডিপিএল টুর্নামেন্টে। এরপর জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততা আছে তার। অবশ্য এরমাঝে তিনি আবেদন করেছেন পিএসএলের দল করাচি কিংসের হয়ে মাঠে নামার। সেই সিদ্ধান্ত আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!