1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হামজা আর বাংলাদেশকে অনুকরণ করতে চেয়েও ব্যর্থ হচ্ছে ভারত - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

হামজা আর বাংলাদেশকে অনুকরণ করতে চেয়েও ব্যর্থ হচ্ছে ভারত

প্রতিনিধি

এক হামজা চৌধুরী যেন বদলে দিয়েছেন বাংলাদেশ ফুটবলের চিত্রটা। দেশে ফুটবল নিয়ে যেমন নতুন এক জোয়ার শুরু হয়েছে। তেমনি প্রবাসী ফুটবলারদের নিয়ে এবারে স্বপ্নও দেখতে শুরু করেছে বাংলাদেশের ভক্তরা। এরইমাঝে কানাডা প্রবাসী সামিত সোমের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। স্বপ্ন দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের লিগে খেলা দুই ভাই কনর সুলিভান এবং রোনান সুলিভান।

হামজা কেন্দ্রিক এমন উন্মাদনার পর ভারতও চেয়েছিল নিজেদের প্রবাসী ফুটবলারদের দলে ভেড়াতে। বিশেষ করে এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে হামজার দুর্দান্ত পারফরম্যান্স নড়েচড়ে বসতে বাধ্য করেছে ভারতের ফুটবল কর্তাদের। কিন্তু নিজ দেশের নিয়মের বেড়াজালেই যে আটকে যাচ্ছে ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এআইএফএফ।

ভারতের গণমাধ্যমের খবর বলছে, দেশটির আইন অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূতরা চাইলেও ভারতের হয়ে খেলতে পারবেন না। হামজা চৌধুরী তার বাবার কল্যাণে বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বৈত নাগরিক। কিন্তু ভারতে দ্বৈত নাগরিকত্বের সুযোগ নেই। ভারতের বংশোদ্ভূত কাউকে জাতীয় দলে খেলতে হলে সেই দেশের নাগরিকত্ব পুরোপুরি ছেড়ে আসতে হবে। আর র‍্যাঙ্কিংয়ে ১০০-এর নিচে থাকা ভারতের হয়ে খেলতে নিজেদের নাগরিকত্ব বিসর্জন দিতে চান না এসব ভারতীয় বংশোদ্ভূত তারকারা।

২০০৮ সালে দেশটির কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছিল, আন্তর্জাতিক মঞ্চে কেবলমাত্র ভারতীয় নাগরিকেরাই ভারতের প্রতিনিধিত্ব করতে পারবেন। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও হয়েছিল। তবে আদালত স্পষ্ট জানিয়েছিল, ভারত সরকারের নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে না। তাই অন্য দেশের পাসপোর্ট থাকা কেউই ভারতের প্রতিনিধিত্ব করতে পারবেন না।

ইউরোপের বিভিন্ন লিগে যেসব ভারতীয় বংশোদ্ভূতরা খেলেন, তাদের ইউরোপীয় দেশের নাগরিকত্ব ছেড়ে দিলে, ফুটবল ক্যারিয়ারই পড়তে পারে হুমকির মুখে। ভারতের নাগরিকত্ব নিলে ইউরোপিয়ান ফুটবল খেলার দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে তাদের জন্য বাধা হয়ে যাবে ‘ওয়ার্ক ভিসা।’ র‌্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা দেশগুলির ফুটবলারেরা এসব উচ্চ র‍্যাঙ্কিংয়ের দেশগুলির ক্লাবে খেলতে পারেন না।

যদিও হামজা একইসঙ্গে ব্রিটিশ এবং বাংলাদেশি নাগরিক হওয়ার সুবাদে এমন জটিলতা থেকে মুক্ত। সামনের দিনগুলোতে বাংলাদেশে এই নিয়মের সুযোগে দেখা যেতে পারে আরও কিছু প্রবাসী ফুটবলারকে। সেদিক থেকে আইন পরিবর্তন না করলে ভারতকে সন্তুষ্ট থাকতে হবে নিজ দেশের খেলোয়াড়দের নিয়েই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!