1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হয়রানির প্রতিবাদ, চাকরি বিধি বাস্তবায়নের দাবি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

হয়রানির প্রতিবাদ, চাকরি বিধি বাস্তবায়নের দাবি

প্রতিনিধি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, চাকরি বিধি বাস্তবায়নসহ চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করাসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির প্রতিবাদে জানিয়ে মানববন্ধন করেছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় মানিকগঞ্জ পল্লী বিদ্যু সমিতির এজিএম (অর্থ) গিয়াস উদ্দিন শাকিল, এজিএম (প্রশাসন) রাজিবুল হাসানসহ প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া সমিতির জোনাল, সাব জোনাল অফিসের ডিজিএম ও এজিএমসহ সমিতির শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ওপর অন্যায়, নির্যাতন, নিপীড়ন, শোষণ চালিয়ে যাচ্ছে। এ জন্য দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুঃশাষণ থেকে মুক্তি পেতে প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তারা জানান।

আরইবির কেনাকাটায় পুকুরচুরির কথা উল্লেখ করে বক্তারা বলেন, ১ লাখ ৬০ হাজার প্রিন্টার কেনা হয়েছে ১৫ লাখ ৯ হাজার টাকায়, ৩২ হাজারের রসিদ প্রিন্টার ১ লাখ ৮৫ হাজার টাকায়, ৬০ হাজারের নেটওয়ার্ক রাইটার ও সুইচ ৫ লাখ ৮০ হাজার টাকায়,৭০ হাজারের কম্পিউটার ৫ লাখ ৭৩ হাজার টাকায়, আর ৯৫ হাজার টাকার ল্যাপটপ কেনা হয়েছে ৪ লাখ ৮৬ হাজার টাকায়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!