1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি নিখিলের সহযোগী রকি গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি নিখিলের সহযোগী রকি গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর মিরপুরে ছাত্র আন্দোলনে মঈনুল ইসলাম তূর্যকে হত্যাচেষ্টার মামলায় মিরপুর ১৪ নম্বর ওয়ার্ডের যুবলীগ সদস্য সন্ত্রাসী রকিবুল ইসলাম ওরফে রকিকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত রকি ঢাকা-১৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের অন্যতম সহযোগী ছিলেন।

সোমবার (১৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রোববার (১৮ নভেম্বর) রাত পৌনে ৪টার দিকে মিরপুরের বড়বাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর থানার সামনের সড়কে ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মঈনুল ইসলাম তূর্য। এসময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণ ও এলোপাথাড়ি গুলি ছুড়লে তূর্যর বাম হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। আহত তূর্যকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মঈনুল ইসলাম তূর্য বাদী হয়ে গত ১২ নভেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তূর্য হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি রকিবুল ইসলাম ওরফে রকিকে গ্রেপ্তার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত রকিকে আদালতের মাধ্যমে দুদিনের রিমান্ডে নিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!