1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্থায়ী বাড়ি ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

স্থায়ী বাড়ি ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ

বিনোদন ডেস্ক :

বলিউড কিং শাহরুখ খানের স্থায়ী বাড়ি ‘মান্নাত’ বিশ্বব্যাপী পরিচিত। ভারতের মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের তকমা পাওয়া এই বাড়িটি নিয়ে মানুষের আবেগও কম নয়। শাহরুখের জন্মদিন, কিংবা যেকোনো উৎসবে- নায়ককে এক ঝলক দেখতে হাজারো ভক্ত জড়ো হয় মান্নাতের সামনে।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, মান্নাত ছেড়ে দেবেন শাহরুখ। তাই হলো। সদ্যই সপরিবারে বাড়িটি ছাড়লেন শাহরুখ। উঠলেন নতুন একটি ভাড়া বাসায়। সঙ্গে মাস গেলে শাহরুখকে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও।

শাহরুখের ‘মান্নাত’ ছাড়ার কারণ হলো বাড়ি সংস্কার। জানা গেছে, বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এর চারতলা ভাড়া নিয়েছেন অভিনেতা। তার মান্নাতে যতদিন কাজ চলবে, ততদিনই পুরো পরিবারকে নিয়ে নতুন বাসায় থাকবেন কিং খান। গত সোমবার থেকে শুরু হয়েছে তাদের বাড়ি পাল্টানোর কাজ।
জানা গেছে, শাহরুখের নতুন এই বাড়িটি মান্নাতের আয়তনের অর্ধেক। এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপার্টমেন্টটির আয়তন ১০,৫০০ বর্গফুট, যেখানে মান্নাত ২৭,০০০ বর্গফুট।

এ খবর নজর এড়ায়নি পাপারাজ্জিদের। ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সুহানা খানের সঙ্গে তার নতুন বাড়িতে প্রবেশ করেন শাহরুখ। প্রায় দু বছর সেখানে থাকার পরিকল্পনা রয়েছে নায়কের।
আরও এক প্রতিবেদনের মতে, চারতলার ওই অ্যাপার্টমেন্টটির জন্য মাসে ২৪ লক্ষ রুপি গুনতে হবে শাহরুখকে। ভবনটি জ্যাকি ভাগনানি, তার বোন দীপশিখা দেশমুখ এবং তাদের বাবা এবং প্রযোজক বাশু ভাগনানির মালিকানাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!