1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে ওলামা লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সাভারে ওলামা লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি

সাভার ও আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন হত্যা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। এছাড়াও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম ওলামা লীগের এক নেতাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে আমিন বাজার থেকে ওই ওলামা লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন– আশুলিয়া থানার কুন্ডলবাগ এলাকার হাজী কেরামতের ছেলে আতাউর রহমান (৫০) ও একই থানার গোরাট এলাকার হাফিজ উদ্দিনের ছেলে আল-আমিন (২৯) এবং সাভারের আমিন বাজার ইউনিয়নের নরসিংহপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মাওলানা ফয়জুল রহমান ফয়েজ (৩৫)। তিনি আমিন বাজার ইউনিয়নের ওলামা লীগের সভাপতি বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদ সাভারের থানা রোড়ে মুক্তি মোড় এলাকার আসেন। সেখানে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে একাত্মতা পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি। এসময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমে এবং প্ররোচনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা আরও আসামিরা হামলা করে। আসামিদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরত ছাত্রদের ধাওয়া করে এবং এলোপাথাড়ি পেটায় ও আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলি বর্ষণ করে। এতে হৃদয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় ৩১ আগস্ট নিহত হৃদয়ের বাবা রাজু আহম্মেদ বাদী হয়ে সাভার মডেল থানায় ১১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম বলেন, বিকেলে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ফয়জুল রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও ৬ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

এছাড়াও এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন  বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!