1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবেক দলকে পেয়ে আইপিএলে ইতিহাস গড়লেন রাহুল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সাবেক দলকে পেয়ে আইপিএলে ইতিহাস গড়লেন রাহুল

প্রতিনিধি

প্রতিশোধ বোধকরি এভাবেই আসে। গেল আসরে কে এল রাহুল ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের। সেবারে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার মনোমালিন্যের খবর কয়েকবারই শিরোনাম হয়েছিল। আর এবারে ঠিকানা বদলে রাহুল এসেছেন দিল্লি ক্যাপিটালসে। আর রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে আছেন দারুণ ছন্দে।

কিন্তু, আইপিএল ইতিহাসে নিজের নামটা খোঁদাই করে রাখতে বেছে নিলেন নিজের সাবেক দল লখনৌকেই। সঞ্জীব গোয়েঙ্কা হয়ত গ্যালারি থেকে দেখে খানিক আক্ষেপেও পুড়ছিলেন। চোখের সামনেই যে চেয়ে চেয়ে দেখলেন তার দলের সাবেক অধিনায়ক আইপিএলের ইতিহাসটাই লিখছেন নতুন করে।
ঘরের মাঠে এইডেন মার্করাম এবং মিচেল মার্শে ভর করে ২০ ওভারে ১৫৯ পর্যন্ত গিয়েছিল লখনৌ।

জবাবে অভিষেক পোড়েলের ৫১ রানের সঙ্গে কেএল রাহুলের ৫৭ রান দিল্লিকে এনে দেয় ৮ উইকেটের বড় জয়। আর ৫৭ রানের ইনিংস খেলার পথে আইপিএলে দ্রুততম ৫ হাজার রানের মালিক হয়েছেন রাহুল।

আইপিএলে ইনিংসের হিসেবে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড এখন ভারতীয় এই উইকেটরক্ষকের। এই মাইলফলকে পৌঁছাতে রাহুলের লাগল ১৩০ ইনিংস। তিনি পেছনে ফেললেন ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তির আইপিএলে ৫০০০ রান ছুঁতে লেগেছিল ১৩৫ ইনিংস। আইপিএল ইতিহাসে আর কেউই ১৫০ ইনিংসের আগে ৫ হাজার রান করতে পারেননি।

ইনিংস বিচারে আইপিএলে দ্রুততম ৫ হাজার রান

কেএল রাহুল – ১৩০ ইনিংস
ডেভিড ওয়ার্নার – ১৩৫ ইনিংস
ভিরাট কোহলি – ১৫৭ ইনিংস
এবি ডি ভিলিয়ার্স – ১৬১ ইনিংস

গতকালের ইনিংসের পর আইপিএল ইতিহাসে রানতাড়ার দিক থেকে সেরা ব্যাটার বনে গিয়েছেন রাহুল। আইপিএলে পরে ব্যাট করতে গিয়ে অন্তত ১ হাজার রান করেছেন এমন ব্যাটারদের গড় হিসেবে সবার ওপরে দিল্লির এই ব্যাটার। এই তালিকায় তিনিই একমাত্র ব্যাটার যার গড় ৫০ এর বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!