1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সচিবালয়ে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতার হুমকি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সচিবালয়ে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতার হুমকি

প্রতিনিধি

সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। সরকা‌রের এমন সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার হুমকি বল‌ছে সংগঠনটি।

শনিবার (২৮ ডিসেম্বর) ইআরএফ-এর প্রেসিডেন্ট রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার মুখে গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার কথা বললেও দফায় দফায় পেশাদার সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার পর শুক্রবার (২৭ ডিসেম্বর) সব অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। এর মাধ্যমে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার রুদ্ধ করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি ও পেশাদার সাংবাদিকদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত করবে বলে ইআরএফ আশঙ্কা করছে।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে সচিবালয়ে নিয়মিত যাতায়াত করতে পারেন, তা দ্রুত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইআরএফ নেতারা।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর, শুক্রবার ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে’ সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!